দেশে এক দিনে আরো ১ হাজার ৪৪১ জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরো ২৫ জন। এরমধ্যে ছয় জন ঢাকা বিভাগের, ছয় জন চট্টগ্রাম বিভাগের, তিন জন রাজশাহী বিভাগের, সাত জন খুলনা বিভাগের এবং তিন জন রংপুর বিভাগের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৭ লাখ ৯০ হাজার ৫২১ জন হয়েছে। আর করোনা ভাইরাসে মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ১২ হাজার ৪০১ জন। সরকারি হিসাবে, আক্রান্তদের মধ্যে একদিনে আরো ৮৩৪ জন সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩১ হাজার ৫৩১ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪৮৬টি ল্যাবে ১৭ হাজার ৬৮৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৫৮ লাখ ৩৮ হাজার ২৯৫টি নমুনা। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ১৫ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৫৪ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৭ শতাংশ।
সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ৪২ লাখ ৬৮ হাজার ৭৩৬টি নমুনা; বেসরকারি ব্যবস্থাপনায় ১৫ লাখ ৬৯ হাজার ৫৫৯টি। গত এক দিনে যারা মারা গেছেন, তাদের ২১ জন পুরুষ আর নারী চার জন। তাদের ২০ জন সরকারি হাসপাতালে, তিন জন বেসরকারি হাসপাতালে এবং দুই জন বাড়িতে মারা যান। তাদের মধ্যে ১৩ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, সাত জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, চার জনের বয়স ৪১ থেকে ৫০ বছর এবং ১ জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছিল। এ পর্যন্ত মৃত ১২ হাজার ৪০১ জনের মধ্যে ৮ হাজার ৯৬৯ জন পুরুষ এবং ৩ হাজার ৪৩২ জন নারী।
