ইয়াস মোকাবিলায় আওয়ামী লীগের মনিটরিং সেল গঠন

আপডেট : ২৫ মে ২০২১, ০০:৪৬

ঘূর্ণিঝড় ইয়াসের ক্ষয়ক্ষতি মোকাবিলায় সার্বক্ষণিক মনিটরিং সেল গঠন করেছে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি। গতকাল সোমবার বিকালে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ঘূর্ণিঝড় ইয়াসের গতিবিধি সার্বক্ষণিক মনিটরিং এবং এর ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহের লক্ষ্যে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সার্বিক তত্ত্বাবধানে এই সেল গঠন করা হয়েছে।

১৪ সদস্যবিশিষ্ট মনিটরিং সেলের সদস্যরা হলেন—ডা. হেদায়েতুল ইসলাম বাদল, আখলাকুর রহমান মাইনু, ড. মোয়াজ্জেম হোসেন মাতাব্বুর আমিনুল, মো. হারুন-অর-রশীদ, মো. মাহবুব রশীদ, মো. মিজানুর রহমান, মো. আব্দুল বারেক, আকাশ জয়ন্ত গোপ, বেলাল মোহাম্মদ নুরী, আমিনুর রশীদ লিটন, অরিন্দম হালদার, গোপাল সরকার, আব্দুল্লাহ আল মাসুম, খালিদ হোসাইন খান বিপু।