শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দলে দুই পরিবর্তন আনা হয়েছে বাংলাদেশ দলে। তাসকিনের পরিবর্তে জীবনের প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে নামছেন শরিফুল ইসলামের। আর মিঠুনের পরিবর্তে খেলছেন মোসাদ্দেক হোসেন সৈকত।
আজ দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে পারলেই এক ম্যাচ আগেই সিরিজ জয় নিশ্চিত করবে তামিম ইকবালের দল। একই সঙ্গে নিজেদের ইতিহাসে শ্রীলঙ্কাকে প্রথমবার ওয়ানডে সিরিজে হারানোর গৌরব অর্জন করবে বাংলাদেশ।
আজ জিতলে অর্জনের তালিকায় আরও বড় সংযোজনের খবর আসবে আইসিসি ওডিআই সুপার লিগের পয়েন্ট টেবিল থেকে। ম্যাচটা জিতলেই ইংল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়াকে টপকে সুপার লিগের শীর্ষে উঠে যাবে বাংলাদেশ। ৭ ম্যাচে টাইগারদের সংগ্রহ ৪০ পয়েন্ট। ইংল্যান্ড ৯, পাকিস্তান ৬ ও অস্ট্রেলিয়া ৬ ম্যাচ খেলে ৪০ পয়েন্ট নিয়ে এখন বাংলাদেশের ওপরে অবস্থান করছে। ২০২৩ সালে এ পয়েন্ট তালিকার মাধ্যমেই ওয়ানডে বিশ্বকাপের টিকিট মিলবে।
ইত্তেফাক/এমআর
