করোনাভাইরাসের মহামারিতে বেশকিছু টিকা প্রয়োগের জন্য জরুরি অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি ভারত বায়োটেকের উদ্ভাবিত করোনার টিকাটি জরুরি ব্যবহারের অনুমোদন দেবে সংস্থাটি। এমনটিই আশা করছেন সংশ্লিষ্টরা।
জানা যায়, ইতোমধ্যে গবেষণার ৯০ শতাংশ তথ্য ডব্লিউএইচও-তে জমা দিয়েছে ভারত বায়োটেক। এ বিষয়ে জাতিসংঘের অংগ সংগঠনটির সঙ্গে বৈঠকও করেছে তারা।
ডব্লিউএইচও এর আওতাভুক্ত কোভ্যাক্সিন প্রকল্পের আওতায় ইতিমধ্যে ১১টি দেশের উদ্ভাবিত করোনা টিকা জরুরী অনুমোদিন দেওয়া হয়েছে। এছাড়া ৭ দেশের আরও ১১ প্রতিষ্ঠানের উদ্ভাবিত টিকা অনুমোদন দেওয়ার কথা ভাবছে সংস্থাটি।
ভারত বায়োটেকের সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারত বায়োটেকের উদ্ভাবিত করোনার টিকাটি জরুরি ব্যবহারের অনুমোদন দেবে ডব্লিউএইচও। এ বিষয়ে আশাবাদী ভারত বায়োটেক। গবেষণার ৯০ শতাংশ তথ্য ইতোমধ্যে জমা দেওয়া হয়েছে।
ইত্তেফাক/টিআর
