সাধারণ জ্ঞান
মো. শহিদুল ইসলাম
সিনিয়র শিক্ষক
পারুলিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ লালমনিরহাট ।
বিশ্ববিদ্যালয় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য কিছু সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করা
হলো।
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’?
উ:একটি উপন্যাস।
‘বত্রিশ সিংহাসন’ এর রচয়িতা?
উ:মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।
বাংলা গীতি কবিতায় ভোরের পাখি বলা হয়?
উ:বিহারীলাল চক্রবর্তীকে।
কোন দেশ শিশুদের ইংরেজি শেখানোর জন্য রোবট শিক্ষক নিযুক্ত করেছে?
উ:দক্ষিণ কোরিয়া।
যুক্তরাষ্ট্রের কোন স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিল?
উ:ফ্লোরিডা।
কোন দেশ তার প্রাইমারি স্কুলগুলোর কাগজের বইয়ের পরিবর্তে ডিজিটাল বই চালুর পরিকল্পনা করেছে?
উ:জাপান।
বিশ্বে সবচেয়ে বেশি সময় ধরে অনশনরত কবি ও মানবাধিকার নেত্রীর নাম কী?
উ:ইরম শর্মিলা (মনিপুর, ভারত)।
‘ফেয়ার ফ্যাক্স’ কী?
উ:গোয়েন্দা সংস্থার নাম।
সংযুক্ত আরব আমিরাত স্বাধীনতা অর্জন করে কবে?
উ:১৯৭১ সালে।
লেডি উইথ দি ল্যাম্প হিসেবে কাকে অভিহিত করা হয়
উ:ফ্লোরেন্স নাইটিঙ্গেল।
বিশ্বের সবচেয়ে উঁচু সেতু কোথায় অবস্থিত?
উ:মেক্সিকোতে।
বিশ্বের সবচেয়ে উঁচু সেতুর নাম কী?
উ:বালুয়ার্তে সেতু, এর স্প্যানের উচ্চতা ৪০৩ মিটার বা ১৩২২ ফুট।
বিশ্বের বৃহত্তম তথ্যপ্রযুক্তি উত্সবের নাম কী?
উ:ইন্টারন্যাশনাল কনজিউমার ইলেক্ট্রনিক্স শো (CES)।
উ: কোরিয়ার সর্বোচ্চ নেতার নাম কী?
উ:কিম জং উন।
নাসার সামপ্রতিক চন্দ্রাভিযানের নাম কী?
উ:GRAIL ( Gravity Recovery And Interior Laboratory).
সার্কের প্রথম নারী মহাসচিব কে?
উ:ফাতিমা দিয়ানা সাঈদ।
সার্কের প্রথম নারী মহাসচিব কবে পদত্যাগ করেন?
উ:২০ জানুয়ারি ২০১২।
সৃজনশীল পদ্ধতিতে পাঠদান পদ্ধতির উদ্ভাবক কে?
উ:মনোবিজ্ঞানী বেঞ্জামিন স্যামুয়েল ব্লুম (যুক্তরাষ্ট্র)।
আধুনিক পুলিশের জনক কে?
উ:স্যার রবার্ট পিল (ব্রিটেন)।
দ্যা গ্রান্ড ডিজাইন; গ্রন্থের লেখক কে?
উ:স্টিফেন হকিং।
বিশ্বের পঞ্চম বৃহত্তম সীমান্ত কোনটি?
উ:বাংলাদেশ-ভারত সীমান্ত।
