গরমে বিশুদ্ধ পানি

আপডেট : ২৫ মে ২০২১, ২১:২০

এখন গ্রীষ্মকাল। গরমে অতিষ্ঠ মানুষ। নারী, পুরুষ, যুবক, শিশু, কিশোর, বৃদ্ধ সবাই তাপদাহে নাজেহাল। আর এই সময় আমাদের শরীর থেকে নির্গত হয় প্রচুর ঘাম। যার প্রভাবে আমাদের শরীর অত্যন্ত দুর্বল ও ক্লান্ত হয়ে পড়ে। আর এই পানিশূন্যতা দূর করতে আবশ্যই বিশুদ্ধ পানি পান করার অভ্যাস গড়ে তুলতে হবে। পাশাপাশি কচি ডাবের পানি, লবণ মিশ্রিত লেবুর  শরবত, তরমুজ, শসা ইত্যাদি খাওয়া যেতে পারে। এবং ডাক্তারের পরামর্শে স্যালাইনের পানিও পান করা যায়। কেননা এগুলোতে রয়েছে ভিটামিন সি। এবং খনিজ পদার্থের ঘাটতিও পূরণ হয় এতে। তবে অতি ঠান্ডা পানি পান না করা শরীরের জন্য  ক্ষতিকর। এসব বিষয়ে সবার যত্নবান হওয়া উচিত।

মো. আবদিম মুনিব

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া