সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা
বিশুদ্ধ খাবারের পানির পাম্প উদ্বোধন উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার বিকালে সিংগাইর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাশিমনগর গ্রামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৌরসভার মেয়র আবু নাঈম মো. বাশার অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে পানির পাম্পের উদ্বোধন করেন।
প্যানেল মেয়র মো. সমেজ উদ্দিন, ওয়ার্ড কাউন্সিলর মো. শামসুল ইসলাম, রিয়াজুল হক, পৌরসভার উপ-প্রকৌশলী শফি মোহাম্মদ, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল বাতেন, সচিব তায়েব আলী, মহিলা কাউন্সিলর আলেয়া আক্তার, পারুল আক্তার, রিতা আক্তার ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. মোখলেছুর রহমানসহ স্থানীয় সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন। মেয়র বাশার বলেন, ২২ লাখ টাকা ব্যয়ে ৮৮০ ফিট গভীর করে এই পানির পাম্পটি স্থাপন করা হয়েছে।
