গফরগাঁওয়ে সিএনজি চোর চক্রের সাত সদস্য গ্রেফতার

আপডেট : ২৫ মে ২০২১, ২১:৩১

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

গফরগাঁও উপজেলার পাগলা থানাপুলিশ সিএনজিচালিত অটোরিকশা চোর চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে এবং চোরাইকৃত দুইটি সিএনজি উদ্ধার করেছে। সোমবার সন্ধ্যায় পার্শ্ববর্তী গাজিপুর জেলার শ্রীপুর উপজেলার নান্দিয়া সাঙ্গুন গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। সিএনজি চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে তাদের ময়মনসিংহ জেলা আদালতে প্রেরণ করেছে পুলিশ। পাগলা থানার ওসি মো. রাশেদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।