ফুলবাড়ীয়ায় প্রশ্ন ফাঁস চক্রের এক সদস্য গ্রেফতার

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৯, ২১:৫৩

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আছিমের গোপালপুর গ্রাম থেকে প্রশ্ন ফাঁস চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। বৃহস্পতিবার পৌনে ১২ টার দিকে প্রশ্ন ফাঁস চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মনিরুজ্জামান তুহিন ( ১৫) উপজেলার গোপালপুর গ্রামের আব্দুল কাদের মাস্টারের ছেলে।

র‌্যাব জানায়, মনিরুজ্জামান তুহিন ২০১৯ সালের এসএসসি পরিক্ষার প্রশ্ন ফেইসবুক আইডির মাধ্যমে ফাঁস করার চেষ্টা করছে এমন অভিযোগে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে তথ্য পেয়ে প্রশ্ন ফাঁস চক্রের অপর সদস্য কান্দানিয়া গ্রামের আব্দুল গফুরের ছেলে আল আমিনকে (১৭) গ্রেফতারের জন্য গেলে র‌্যারের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়।

আরো পড়ুন: প্রধানমন্ত্রীর সহায়তা চাইলেন মেধাবী ছাত্রী অনন্যার পরিবার

র‌্যাব-১৪ এর ডিএডি অমিতাভ শেখর চৌধুরী বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করে প্রশ্ন ফাঁস চক্রের সদস্যকে থানায় সোপর্দ করেছে।

ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ শেখ কবিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

ইত্তেফাক/বিএএফ