পর জার্মানিতে এই প্রথম করোনা সংক্রমণের হার নির্দিষ্ট মাত্রার নিচে নেমে গেছে? ইইউর শীর্ষ নেতারাও সার্বিকভাবে গ্রীষ্মে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন? জার্মানিতে করোনা সংক্রমণের হার ধারাবাহিকভাবে কমে চলেছে? প্রতি ১ লাখ মানুষের মধ্যে সাপ্তাহিক গড় সংক্রমণের হার গতকাল বুধবার ছিল ৫০-এর নিচে? গত বছরে অক্টোবর মাসের পর এই প্রথম পরিস্থিতির এমন উন্নতি দেখা গেল? তবে সোমবারের ছুটির কারণে দীর্ঘ সপ্তাহান্তে করোনা টেস্টের সংখ্যা কমে যাওয়ার কারণে শনাক্তের সংখ্যা এত কমে গেছে কি না, তা স্পষ্ট নয়? আগামী কয়েক দিনেও এমন প্রবণতা চলতে থাকলে তবেই সাফল্য সম্পর্কে নিশ্চিত হতে পারবেন বিশেষজ্ঞরা। খবর ডয়েচে ভেলে
করোনা সংক্রমণের সার্বিক প্রবণতার প্রেক্ষাপটে জার্মানির একাধিক রাজ্যে কড়াকড়ি শিথিল করা হচ্ছে? করোনা টিকার দুটি ডোজ অথবা করোনায় আক্রান্ত হয়ে আরোগ্যের প্রমাণের পাশাপাশি নেগেটিভ করোনা টেস্টের ফল দেখিয়ে মানুষ দোকানবাজার, রেস্তোরাঁয় যেতে পারছে? একের পর এক রাজ্যে পর্যটনের সুযোগও খুলে দেওয়া হচ্ছে? সংক্রমণের হার ২০-এর নিচে নেমে গেলে স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান আরো ছাড়ের ইঙ্গিত দিয়েছেন? করোনার টিকাদান কার্যক্রমে আরো গতি এলে সাফল্য আরো স্থায়ী হবে বলে তিনি আশা প্রকাশ করেন?কমে চলা করোনা সংক্রমণের পরিপ্রেক্ষিতে ইউরোপীয় স্তরেও পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে? ইউরোপীয় ইউনিয়নের শীর্ষনেতারা গ্রীষ্মে কোভিড-১৯ পাশ চালু করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন? ১ জুলাইয়ের মধ্যে এই একক সার্টিফিকেট চালু হলে গ্রীষ্মের ছুটির আগেই ভ্রমণের সুযোগ খুলে যাবে বলে তারা আশা প্রকাশ করেন? ইইউর বাইরে থেকে করোনা টিকা পাওয়া মানুষের প্রবেশ সহজ করতেও জুন মাসে সিদ্ধান্ত নেওয়া হবে? ফলে বিপর্যস্ত পর্যটনক্ষেত্র আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে? ব্রাসেলসে শীর্ষ সম্মেলনে ইইউ নেতারা করোনা পরিস্থিতির পর্যালোচনা করেন?
ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন সদস্য দেশগুলোতে টিকাদান কর্মসূচি সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেছেন? তিনি বলেন, চলতি সপ্তাহের শেষের মধ্যেই ৩০ কোটি টিকা দেওয়া হয়ে যাবে? আগামী মাসের মধ্যে সংখ্যাটি ৪০ কোটি ছোঁয়ার কথা? জুলাই মাসের মধ্যে প্রায় ৭০ শতাংশ প্রাপ্তবয়স্ককে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন? সে ক্ষেত্রে বাধানিষেধ তুলে নিয়ে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়া সম্ভব হবে বলে ফন ডেয়ার লাইয়েন জানান?
এই মুহূর্তে করোনা পরিস্থিতির উন্নতি সত্ত্বেও বিপদ পুরোপুরি কেটে গেছে বলে মনে করছেন না ইইউ নেতারা? জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বলেন, করোনা ভাইরাসের কোনো নতুন সংস্করণ হুমকি হয়ে উঠলে দ্রুত পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা রাখতে হবে? সেই সঙ্গে বুস্টার ডোজের প্রয়োজনীয়তার কথা ভেবে আগামী দুই বছরের জন্য ৪৪০ কোটি পর্যন্ত টিকা অর্ডার দিয়ে রেখেছে ইইউ কমিশন? ইউরোপীয় ইউনিয়নের ৪৫ কোটি মানুষের পাশাপাশি বিশ্বের অন্যান্য প্রান্তের মানুষের জন্যও টিকা পাঠানোর পরিকল্পনা রয়েছে? উল্লেখ্য, চাপের মুখে জি-টোয়েন্টি দেশগুলো উন্নয়নশীল দেশগুলোর জন্য চলতি বছরেই ১০ কোটি টিকা সরবরাহের অঙ্গীকার করেছে?
