আত্মীয়স্বজন-বন্ধুবান্ধবের সঙ্গে দেখা-সাক্ষাত্ প্রায় বন্ধ। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে পা রাখতেও অনেকে সাহস পাচ্ছে না। এমতাবস্থায় শরীরে কোভিডের পাশাপাশি আরো একটি ব্যাধি মহামারির মতো মানুষের দেহে বাসা বাঁধছে। আর সেটি হলো অবসাদ কিংবা বিষণ্নতা। এই অবস্থা থেকে মুক্তি মিলতে যুক্তরাষ্ট্রের অনেকেই এখন ‘কাউ কাডলিং’ বা গরুকে আলিঙ্গনের দিকে বেশি ঝুঁকছে।
যুক্তরাষ্ট্রের অনেকেই এখন করোনাকালে তাদের অলস সময় বাসা-বাড়িতে কাটানোর পরিবর্তে বেছে নিয়েছে গরুর সঙ্গে কিছুটা ভালো সময় কাটানোকে। এ কারণে বিষয়টি সেখানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। মার্কিন বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর সে দেশে এই সময় কাটানোর জন্য তারা প্রতি ঘণ্টা ২০০ ডলার ব্যয় করছেন।
যদিও এই ‘কাউ কাডলিং’ নতুন কিছু নয়। নেদারল্যান্ডে এটি প্রথম উদ্ভাবন হয়। ধীরে ধীরে তা যুক্তরাষ্ট্রে বেশ জনপ্রিয়তা লাভ করে। আর বর্তমানে তা আরো বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। একে কেন্দ্র করে এখন রীতিমতো এ ব্যবসা বেশ জমজমাট। —আনন্দবাজার পত্রিকা
