কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা
চলতি মৌসুমে কাহারোলে পাটের আবাদ বেড়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ৩৫০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। যা গত বছর ছিল ৩১৫ হেক্টর। পাটচাষি অতুল চন্দ্র রায় জানান, গত বছর পাট আবাদ করে ভালো ফলনের সঙ্গে দামও পেয়েছেন। তাই এবারও পাটের আবাদ করেছেন। উপজেলা পাট সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী পাট কর্মকর্তা মো. আশরাফ আলি জানান, চলতি মৌসুমে উপজেলায় ২ হাজার পাট চাষিকে বীজ ও সার প্রণোদনা দেওয়া হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু জাফর মো. সাদেক জানান, পাট চাষিদের সব প্রকার সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে।
