সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে র্যাব। বুধবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের মল্লিকপুরস্থ র্যাব অফিসে সংবাদ সম্মেলনে সিনিয়র পুলিশ সুপার আব্দুল্লাহ রাসেল বলেন, বুধবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৯ এর অভিযানিক দল জগন্নাথপুর উপজেলার হবিবপুর গ্রামস্থ সাহাদুলের বাড়ি থেকে তিন প্রতারককে আটক করে। আটককৃতরা হলো :মো. ময়নুল হক, মো. হানিফ আহমেদ ও মোছা. পারভিন আক্তার। তাদের কাছ থেকে উদ্বার করা হয় একটি টেলিফোন, ১২টি মোবাইল সেট, বিভিন্ন ব্যাংকের চেক বই, চার্জার, এটিএম কার্ডসহ ১ লক্ষ ৩৫ হাজার ৬০০ টাকা। আটককৃতদের ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।
