মির্জাপুরে তিতাস গ্যাস কোম্পানির দুই ভুয়া কর্মচারী আটক

আপডেট : ২৬ মে ২০২১, ২০:৪৬

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

মির্জাপুরে তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের দুই ভুয়া কর্মচারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা সদরের পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পুষ্টকামুরী উত্তরপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন—মো. ফিরোজ মিয়া (৩৫) ও মো. রাশেদ (৩০)। এ ঘটনার পর টাঙ্গাইলের তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ম্যানেজার মো. আব্দুর রউফ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করে মির্জাপুর থানার ডিউটি অফিসার মো. নুরুল ইসলাম বলেন, মামলার পর দ্রুত সময়ের মধ্যে চার্জশিট দিয়ে তাদের আদালতের মাধ্যমে বুধবার জেলহাজতে পাঠানো হয়েছে। টাঙ্গাইলের তিতাস গ্যাস অ্যান্ড ডিস্টিবিউশন কোম্পানি লিমিটেডের ম্যানেজার মো. আব্দুর রউফ বলেন, আটককৃতরা আমাদের কোনো কর্মচারী নয়।