ভারতে দুই ডোজে ভিন্ন করোনা টিকা পেলেন ২০ জন

আপডেট : ২৭ মে ২০২১, ১৪:৫৩

ভারতের উত্তর প্রদেশে ২০ জন টিকাপ্রার্থীকে প্রথম ও দ্বিতীয় ডোজ করোনা ভ্যাকসিন দেওয়ার সময় আলাদা টিকা দেওয়া হয়েছে। প্রথমে এপ্রিলের শুরুতে তাদের কোভিশিল্ডের টিকা দেওয়া হয় প্রথম ডোজ হিসেবে।  পরে মে মাসে দ্বিতীয় ডোজে কোভ্যাক্সিন পান তারা। বৃহস্পতিবার (২৭ মে) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, মিশ্র ভ্যাকসিন দেওয়ার অনুমতি নেই ভারতে। মিশ্র টিকার ফলাফল নিয়ে বৈশ্বিকভাবে এখনো গবেষণা চলছে।  ভারতের কর্মকর্তারা বলেছেন, ওই ২০ জন এখনো শারীরিকভাবে সুস্থ আছে। তাদের দেহে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। 

প্রদেশের সিদ্ধার্থনগর জেলায় এ ঘটনা ঘটেছে। এখানের প্রধান মেডিকেল অফিসার সন্দ্বীপ চৌধুরী জানিয়েছেন, যারা এই কাজ করেছে তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

ইত্তেফাক/এসএ