আপনার রাশিফল

আপডেট : ২৭ মে ২০২১, ১৯:৫৭

২৮ মে ২০২১ খ্রিষ্টাব্দ, শুক্রবার

আজ ১৪ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ এবং ১৫ শাওয়াল ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ১২ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৪০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: রবি ও বুধ। আপনার শুভ সংখ্যা: ১ ও ৫। শুভ বার: রবি ও বুধ। শুভ রত্ন: রুবী ও পান্না। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। সম্ভাব্যক্ষেত্রে বিদেশ ভ্রমণের সুযোগ রয়েছে। পেশাগত দিক ভালো যাবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

ব্যবসায়ীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। বিক্রি-বাণিজ্যে লাভযোগ আছে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

কিছুটা অসুস্থবোধ করতে পারেন। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। সীমা লঙ্ঘন করা থেকে বিরত থাকুন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। প্রণয়-প্রস্তাবে সাড়া পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

মাতৃস্বাস্থ্য ভালো থাকবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

প্রয়োজনে ছোট ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। বাড়িতে অতিথি আসতে পারে। মূল্যবোধ বজায় রাখুন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করুন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকবে। নিজের কোনো কাজের স্বীকৃতি পেতে পারেন। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। ব্যয় কমানোর চেষ্টা করুন। শরীর ভালো যাবে না। অবহেলা না করে চিকিত্সকের পরামর্শ নিন। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। কোনো কাজে তাদের সহযোগিতা পেতে পারেন। পেশাগত যোগাযোগ চালিয়ে  যান। আর্থিক দিক ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। অসুস্থ পিতার আরোগ্য লাভের সম্ভাবনা আছে।