[হাবীবুল্লাহ সিরাজী স্মরণে]
চলে গেলে কবি
পূর্বপুরুষের পথ ধরে একাকী
এভাবে তো যাওয়ার কথা ছিল না
এভাবে তো কবিতা বিমুখ রাতে
নির্জন বিষাদের ঘন আঁধারে
কাউকে বলে না কিছু নীরবে হারালে
দু’ হাত বাড়িয়ে দাঁড়ালে না তুমি
তোমার জন্য কবিতার আসর
একাডেমির উত্সব
বৃষ্টিমুখর শ্রাবণ সন্ধ্যা, হেঁটে চলা পথ
বাউলের একতারা বেদনায় লীন
ধূসর হলো বর্ণিল মুখরতা
চলে গেলে কবিতা ছেড়ে
কবিতাই ডাকবে তোমায়
জাগবে তুমি আয়োজনে অমলিন।
