সংকলিত সুরতন্ত্র

আপডেট : ২৭ মে ২০২১, ২১:০৩

একাকী সমুদ্রটি কয়েকগুচ্ছ আগুন বুকে নিয়ে

আমার বাম পাশ দিয়ে চলে গেল।

তুমি দাঁড়িয়ে রইলে ডানে—

 

এভাবে আমাকে নিয়ে পালিয়ে গিয়ে বহুবার

তুমি দাঁড়িয়েছ ইস্ট রিভারের তীরে;

তোমার রুপোলি রঙের টয়োটা’টি চালাতে চালাতে

আমাকে নিয়ে পাড়ি দিয়েছ মাইলের পর মাইল...

হাডসন নদীর বুকের উপর ব্রোঞ্জ রঙের ব্রিজ!

 

আমি বরাবরই এই মাটিতে ভর করে দাঁড়াতে চেয়েছি।

বটবৃক্ষ কিংবা বনসাই,

         জারুল-কদম-শিমুল

বৃক্ষের ছায়ায় জিরিয়ে তোমার হাতেই তুলে দিয়েছি

সংকলিত সুরতন্ত্র; মুগ্ধ আকাশ দেখেছে—

সকল পরাগ উড়ছে,

               গ্রহপ্রেমের প্রতি আজন্ম বশ্যতা জানিয়ে।