চন্দনাইশে ১ হাজার পিস ইয়াবাসহ আটক ১

আপডেট : ২৭ মে ২০২১, ২১:১১

চন্দনাইশ উপজেলায় একটি বাড়িতে তল্লাশি করে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১১টার সময় উপজেলার পূর্ব ছৈয়দাবাদ চানপাড়া আলী আহমদের বাড়িতে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় হাজি আলী আহমদের ছেলে আব্দুর রহমানকে আটক করা হয়। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন সরকার বলেন, আটককৃত আব্দুর রহমান বিভিন্ন সময় পুলিশের চোখে ফাঁকি দিয়ে ইয়াবা পাচার করে আসছিল।