প্রথম দুই ম্যাচে ছিলেন না স্কোয়াডে। তৃতীয় ম্যাচে তাকে অন্তর্ভুক্ত করা হয় স্কোয়াডে, নেওয়া হয় একাদশে। কিন্তু তার প্রতিদান দিতে ব্যর্থ হলেন এই ওপেনার। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলে স্লিপে ক্যাচ দিয়ে ২ বলে ১ রান করে আউট হয়ে গেছেন তিনি।
এদিকে দুষ্মন্ত চামিরার করা চতুর্থ ওভারের দ্বিতীয় বলে স্কয়ার লেগে মেন্ডিসকে ক্যাচ দিয়ে ফেরেন সাকিব। ৪ রান করে আউট হন তিনি। তিন ম্যাচের এই সিরিজে ব্যাট হাতে ভালো করতে পারলেন না তিনি।
৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১২। ক্রিজে ৫ রান নিয়ে রয়েছে তামিম ও ২ রান নিয়ে রয়েছে মুশফিক।
শেষ ওয়ানডেতে জয়ের জন্য বাংলাদেশকে ২৮৭ রানের লক্ষ্য দিয়েছে সফরকারী শ্রীলঙ্কা।
ইত্তেফাক/এনএ
