আপনার রাশিফল

আপডেট : ২৯ মে ২০২১, ০০:২৭

মুহম্মদ আনিসুল হক

২৯ মে ২০২১ খ্রিষ্টাব্দ, শনিবার

আজ ১৫ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ এবং ১৬ শাওয়াল ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ১১ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৪০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বুধ ও চন্দ্র। আপনার শুভ সংখ্যা: ২ ও ৫। শুভ বার: সোম ও বুধ। শুভ রত্ন: মুক্তা ও পান্না। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

সামাজিকক্ষেত্রে যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। জীবন ও জগত্ সম্পর্কে নতুন কোনো ধারণা পেতে পারেন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

মূল্যবান দ্রব্যাদি সাবধানে রাখুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। কোনো আত্মীয়ের অসুস্থতা মন খারাপের কারণ হতে পারে। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। অবিবাহিতদের কারো বিয়ে হতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

অসুস্থবোধ করতে পারেন। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রচুর পানি খাওয়ার অভ্যাস করুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিতে পারেন। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

সম্ভাব্যক্ষেত্রে দম্পতিদের কারো সন্তান লাভ হতে পারে। শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহবোধ করতে পারেন। মনের মানুষকে মনের কথা স্পষ্ট করে বলুন। প্রণয়-প্রস্তাবে সাড়া পেতে পারেন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

মন ভালো থাকবে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। মাতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

কারো সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠতে পারে। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে। পাওনা টাকা আদায় হতে পারে। কাউকে কোনো প্রতিশ্রুতি দিতে পারেন। পড়াশোনায় আনন্দ পাবেন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে।  কাউকে প্রথম দেখে ভালো লাগতে পারে। বিনোদন শুভ।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

ব্যয় কমানোর চেষ্টা করুন। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। পুরনো কোনো রোগের পুনরাক্রমণ হতে পারে। অবহেলা না করে চিকিত্সকের পরামর্শ নিন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

কোনো আশা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা করতে পারেন। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ পিতার আরোগ্য লাভ হতে পারে। বেকারদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা আছে। কর্মস্থলে সিনিয়রদের সহযোগিতা পেতে পারেন।