উপস্থাপনায় ক্যারিয়ার গড়ার ক্ষেত্র এরইমধ্যে দেশীয় মিডিয়ায় তৈরি হয়েছে। একাধিক উপস্থাপক সফলতার সঙ্গে সেই পথে হেঁটে চলেছেন। দেশের বর্তমান প্রেক্ষাপটে উপস্থাপনা অনেকের কাছেই ভীষণ পছন্দের পেশা হিসেবে বিবেচিত হচ্ছে। ক্যারিয়ারের নিশ্চয়তা পাশাপাশি দর্শক-শ্রোতাদের প্রশংসায় এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছেন তারা। সেই তালিকায় রয়েছেন শ্রাবণ্য তৌহিদা, মৌসুমী মৌ, লাবণ্য ও নীল হুরেজাহানসহ অনেকেই। উপস্থাপনায় ক্যারিয়ার গড়া প্রসঙ্গে শ্রাবণ্য বলেন, ‘আমি যখন ক্রিকেট নিয়ে প্রথম উপস্থাপনা শুরু করি তখন আমাকে অনেক কথা শুনতে হয়েছে। তবে যারা এক সময় সমালোচনা করতো তারাই এখন প্রশংসা করেন। মৌসুমী বলেন, ‘উপস্থাপনা নিয়ে আমার কোনো স্বপ্নই ছিল না। তবে এখন উপস্থাপনা আমার ধ্যান-জ্ঞান হয়ে উঠেছে।’ লাবণ্য বলেন, ‘নিজের বর্তমান অবস্থান নিয়ে আমি সন্তুষ্ট। তবে আরো বড় হওয়ার স্বপ্ন তো রয়েছেই।’ নীল বলেন, ‘উপস্থাপনায় যা পেয়েছি তা নিয়েই আমার ভীষণ সন্তুষ্ট আমি। তবে এটা সত্যি আমার এখনো অনেকদূর যাওয়া বাকি।’
