গত ১৮ মাসের মধ্যে আর্জেন্টিনায় সর্বোচ্চ মূল্যস্ফীতি দেখা দিয়েছে গত মাসে। ধারণা করা হচ্ছে, ২০২২ সাল নাগাদ আর্জেন্টিনার মূল্যস্ফীতির হার ৫০ শতাংশ ছাড়িয়ে যেতে পারে। চলতি বছর এ হার ৪৬ শতাংশে রয়েছে। ব্লুমবার্গের খবর অনুযায়ী দেশটিতে খাবারের উচ্চমূল্য নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ কার্যকর না হওয়ায় মূল্যস্ফীতির হার বাড়ছেই। দেশটিতে গরুর মাংসসহ কিছু খাদ্য আমদানিতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য দেশটির সরকার টাকা ছাপিয়ে ব্যয় নির্বাহ করেছে। ফলে মুদ্রামান পড়ে গেছে ব্যাপক হারে।
