শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি ও লঞ্চ চলাচল শুরু

আপডেট : ২৮ মে ২০২১, ২১:২৫

মুুন্সীগঞ্জ  প্রতিনিধি

শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে। ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এর প্রভাবে পদ্মা উত্তাল থাকায় দুদিন বন্ধ থাকার পর গতকাল এ রুটে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার রাত ১০টা থেকে সীমিত আকারে ফেরি চলাচল করলেও গতকাল সকাল থেকে ফেরি চলাচল করছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে নদীতে পানি বেড়ে সংযোগ সড়কও জলমগ্ন হয় এবং তিন ঘাটের সংযোগ সড়কে পানি উঠে নাজুক অবস্থা সৃষ্টি হয়। ঘাট রক্ষায় ফেলা হয় বালুর বস্তা। এমন পরিস্থিতিতে ফেরি ও লঞ্চসহ সব নৌযান বন্ধ থাকে। বিআইডব্লিউটিসির ম্যানেজার আহাম্মদ আলী বলেন, শুক্রবার সকাল থেকে এ রুটে ১৫টি ফেরি চলাচল করছে। চারটি ফেরি ঘাটই সচল রয়েছে।