স্পোর্টস রিপোর্টার
ওয়ানডে ক্রিকেটে অভিষেক ২০১৪ সালে। ভারতের বিরুদ্ধে সাড়া জাগানো অভিষেকের পর গত সাত বছরে নিয়মিত ওয়ানডে খেলা হয়নি তাসকিন আহমেদের। গতকাল ক্যারিয়ারের ৩৯তম ম্যাচে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন ডানহাতি এ পেসার। শ্রীলঙ্কার ব্যাটসম্যান পাথুম নিশাঙ্কা তাসকিনের ৫০তম শিকার হন। বাংলাদেশের পক্ষে ১৩তম বোলার ও ৯ম পেসার হিসেবে উইকেটের হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।তবে ম্যাচের সংখ্যায় বাংলাদেশের হয়ে দ্রুততম ৫০ উইকেট পেয়েছেন মুস্তাফিজুর রহমান। ২৭ ম্যাচ লেগেছে মুস্তাফিজের। আব্দুর রাজ্জাক ৩২ ম্যাচে এ মাইলফলক স্পর্শ করেছিলেন। সৈয়দ রাসেল ৩৯, মাশরাফি ৪১ ও সাকিব ৫০ ম্যাচে পেয়েছিলেন ৫০ উইকেট।
