রোকেয়া বিশ্ববিদ্যালয়
বেরোবি সংবাদদাতা
নিজের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের তদন্ত স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ। তিনি গত ২৩ মে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করেন।
রিটে উপাচার্য ডক্টর নামজুল আহসান কলিমউল্লাহর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চলমান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্ত কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে। হাইকোর্টে তার পক্ষে আইনজীবী মো. শহিদুল ইসলাম রিট দায়ের করেন।
শহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, রিট আবেদনে দুর্নীতি-অনিয়মের অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে গত ১৫ মে ইউজিসির পক্ষ থেকে দেওয়া নোটিশ চ্যালেঞ্জ করা হয়েছে। এই নোটিশের কার্যকারিতার ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে। রিটে একই সঙ্গে হাজির হতে সময় চেয়ে ভিসি কলিমউল্লাহর আবেদন নিষ্পত্তি করতে হাইকোর্টের নির্দেশনা চাওয়া হয়েছে।
তিনি জানান, ‘ইউজিসি গত ১৩ এপ্রিল ভিসি অধ্যাপক নাজমুল আহসান কালিমউল্লাহকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দুই জন কর্মচারী নিয়োগের ক্ষেত্রে অনিয়মের অভিযোগে প্রাসঙ্গিক নথি নিয়ে হাজির হতে নোটিশ দেয়। কিন্তু গত ১২ মে কলিমউল্লাহ ইউজিসির কাছে চলমান লকডাউন শেষে কার্যালয়ে হাজির হওয়ার জন্য সময় চেয়ে ইউজিসিকে একটি আবেদন পাঠিয়েছিলেন। তিনি (কলিমউল্লাহ) আবেদনে বলেছিলেন যে, তিনি ৬০ বছর বয়স্ক এবং কোভিড মহামারিজনিত কারণে তিনি প্রাসঙ্গিক নথির জন্য বিশ্ববিদ্যালয়ে যেতে পারবেন না।
