পল্লবীতে শিশুর মৃত্যু সত্ মা আটক

আপডেট : ২৯ মে ২০২১, ০০:০৯

রাজধানীর পল্লবীতে সোহানা (৯) নামে এক শিশু মাথায় আঘাত পেয়ে মারা  গেছে। এ ঘটনায় শিশুটির সত্ মা পারভীনকে (৩০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তবে এটি হত্যাকাণ্ড না দুর্ঘটনা তা এখনো পুলিশ নিশ্চিত হতে পারেনি। শুক্রবার সকালে মিরপুর-১১ আদর্শনগর দুই প্লট ৪ নম্বর গলিতে এ ঘটনা ঘটে।

পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম বলেন, সোহানা কয়েক মাস আগে গাছ  থেকে পড়ে মাথায় আঘাত পেয়েছিল। সেই আঘাতের জায়গা থেকে রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়েছে। নাকি কেউ তাকে আঘাত করায় রক্তক্ষরণ হয়েছে তা আমরা জানার  চেষ্টা করছি।

তিনি বলেন, এখনো বিষয়টি পরিষ্কার নয়। আমরা এ ঘটনায় সোহানার সত্ মা পারভীনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় এনেছি।