বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিওএইচও) ইউরোপীয় বিষয়ক আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুগ সতর্ক করে বলেছেন, করোনার অবসান ঘটাতে হলে ৭০ শতাংশ লোককে টিকার আওতায় না আনতে হবে। ইউরোপে টিকা দেওয়ার গতি খুব ধীর হওয়ার প্রেক্ষাপটে শুক্রবার দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, করোনা ভাইরাসের নতুন ধরণই এখন মূলত উদ্বেগের কারণ। আমরা জেনেছি করোনার ভারতীয় ধরনটি (বি-১৬১৭) ব্রিটিশ ধরনের (বি-১১৭) চেয়ে অনেক বেশি সংক্রামক। আগের যে কোনো ধরনের চেয়ে ভারতীয় ধরন খুব বেশি দ্রুত ছড়িয়েছে।
ইউরোপে টিকা দেওয়ার গতিকে আরও দ্রুত করার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আমাদের সবচেয়ে ভালো বন্ধু 'গতি'। সময় আমাদের বিরুদ্ধে কাজ করছে। অথচ টিকা দেওয়ার গতি খুব ধীর। এ গতি ত্বরান্বিত করা দরকার।
এএফপি’র হিসেব মতে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় অঞ্চলের ৫৩টি দেশের মোট জনসংখ্যা মাত্র ২৬ শতাংশ লোক টিকার প্রথম ডোজ পেয়েছে। এসব অঞ্চলের মধ্যে মধ্য এশিয়ার কিছু দেশও রয়েছে।
এদিকে ইউরোপীয় ইউনিয়নে মোট ৩৬ দশমিক ৬ শতাংশ লোক টিকার অন্তত একটি ডোজ পেয়েছে।
ইত্তেফাক/জেডএইচডি
