সুজানগর (পাবনা) সংবাদদাতা
সুজানগরে হারিয়ে যাচ্ছে মৃিশল্প। উপজেলার মানিকহাট ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, কালেরপরিক্রমায় প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের তৈরি তৈজসপত্র বাজার দখল করে নেওয়ায় মাটির তৈরি বাসন-কোসনের এখন আর কদর নেই। উপজেলার মানিকদীর গ্রামের বাবলু পাল বলেন, ‘বাজারে মাটির তৈরি স্যানিটারি কূপচাকা, হাঁড়ি, গামলা, কলসি ও দই তৈরির সড়ার বেশ চাহিদা রয়েছে। কিন্তু প্রয়োজনীয় টাকা-পয়সার অভাবে তা তৈরি করা সম্ভব হচ্ছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রওশন আলী বলেন, ‘মৃিশল্পীরা যাতে সরকারি ঋণসহায়তা পান সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া হবে।’
