ঘাঘট লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন

আপডেট : ২৯ মে ২০২১, ২১:৫১

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা শহরের ময়লা ও বর্জ্য ঘাঘট লেকে ফেলতে ড্রেন তৈরির বিরুদ্ধে শনিবার দুপুরে ব্রিজ রোডে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ। ‘ঘাঘট লেক বাঁচাও, ঘাঘট বিনোদন কেন্দ্র বাঁচাও, পরিবেশ বাঁচাও’ স্লোগান নিয়ে মানববন্ধন করা হয়। বক্তারা বলেন, ড্রেনের মাধ্যমে শহরের দূষিত পানি ঘাঘট লেকে ফেলার জন্য যে নির্মাণকাজ শুরু হয়েছে তাতে লেকটি নষ্ট হয়ে যাবে। লেকে মাছ চাষ বন্ধ হয়ে যাবে। মানববন্ধনে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপ, মুক্তিযোদ্ধা এস কে মজিদ মুকুল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি মিহির ঘোষ প্রমুখ।