বাঘায় ছোট ভাইয়ের মারপিটে বড় ভাইয়ের মৃত্যু

আপডেট : ২৯ মে ২০২১, ২১:৫২

বাঘা (রাজশাহী) সংবাদদাতা

বাঘায় জমি নিয়ে দ্বন্দ্বে ছোট ভাই সাজদার রহমানের বেধড়ক মারপিটে বড় ভাই সাহাবুদ্দিনের প্রাণ গেছে। শনিবার সকালে উপজেলার কলিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।  স্থানীয় সূত্রে জানা গেছে, কলিগ্রাম এলাকার মৃত সামাদ মণ্ডলের দুই ছেলে সাজদার রহমান (৫০) এবং তার বড় ভাই সাহাবুদ্দিনের (৫৫) মধ্যে ৫৩ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছে। এর জেরে শনিবার সকালে উভয় পক্ষের মধ্যে বাগিবতণ্ডা ও সংঘর্ষ হয়। নিহতের স্ত্রী সালমা বেগম বলেন, পূর্বপরিকল্পিতভাবে তার স্বামী সাহাবুদ্দিনকে মারপিট করে হত্যা করেছে দেবর সাজদার রহমান এবং তার স্ত্রী রুবিনা বেগম ও দুই মেয়ে সুমনা-মহনাসহ চাচি শাশুড়ি হামিদা। এ বিষয়ে তিনি বাদী হয়ে বাঘা থানায় হত্যা মামলার অভিযোগ জমা দিয়েছেন। তবে নিহতের ছোট ভাই সাজদার রহমান দাবি করেছেন, বড় ভাইয়ের দুই ছেলে আমাকে মারপিট করে রক্তাক্ত করে। আর এ দৃশ্য দেখে বড় ভাই স্ট্রোক করে মারা যান। বাঘা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোয়াজ্জেম হোসেন জানান, লাশ রামেক হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  নদী থেকে তন্ময় দাশকে উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান বলেন, উদ্ধার অভিযানে কাপ্তাই দমকল বাহিনী চন্দ্রঘোনা ও কাপ্তাই থানাপুলিশও সহযোগিতা করে। এ ঘটনায় থানায় মামলা হয়নি।