নাটোরে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা

আপডেট : ২৯ মে ২০২১, ২১:৫২

নাটোর প্রতিনিধি

নাটোরে স্বাস্থ্যবিধি না মানায় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান এবং ব্যক্তিকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকাল ১০টার দিকে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়। স্বাস্থ্যবিধি না মানায় চামেলি ডায়াগনস্টিক সেন্টারকে ১ হাজার টাকা, নাটোর অপটিকাল চশমা ঘরকে ৫০০ টাকা, এক ইলেকট্রিক দোকানদারকে মাস্ক না পরার জন্য ৫০০ টাকা জরিমানা, এক ওষুধ ব্যবসায়ীকে ২০০ টাকা ও দুই পথচারীকে ৪০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রনি খাতুন।