নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিক্রির দায়ে ছয় জনকে জরিমানা

আপডেট : ২৯ মে ২০২১, ২১:৫৩

ময়মনসিংহ প্রতিনিধি ও ঈশ্বরগঞ্জ সংবাদদাতা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারো বাড়ি এলাকার বিভিন্ন বাজার থেকে শনিবার দুপুরে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় নকল ব্যান্ডযুক্ত বিড়ি বাজারজাত করার দায়ে ছয় ব্যবসায়ীকে জরিমানা করা হয়। কর ফাঁকি নকল ব্যান্ডরোল যুক্ত আলম বিড়ি ও সবোধ বিড়ি বিক্রির দায়ে নিতাই মদক, মো. আক্কাশ কুলুসহ ছয় জন পাইকারি ও খুচরা বিড়ি বিক্রেতাকে ছয়টি মামলায় জরিমানা করা হয়। ময়মনসিংহ জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইদুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।