আগৈলঝাড়ায় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ২৯ মে ২০২১, ২১:৫৩

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

আগৈলঝাড়ায় শনিবার সকালে গাছে ঝুলন্ত অবস্থায় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আগৈলঝাড়া থানার ওসি মো. গোলাম ছরোয়ার জানান, উপজেলার রত্নপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বারপাইকা গ্রামের মৃত ভগিরথ বাড়ৈর ছেলে মহেন্দ্র লাল বাড়ৈর (৭২) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার গভীর রাতে মহেন্দ্র তার বাড়ির পাশের কালীমন্দিরসংলগ্ন কাঁঠাল গাছে গলায় গামছা দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে কি কারণে গলায় ফাঁস দিয়েছেন তা তাত্ক্ষণিক জানা যায়নি। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।