এক অমানিশা ঘোর অন্ধকার সমাজটাকে ঘিরে নিচ্ছে। নানারকম অপকর্মে জড়িয়ে পড়ছে তারা। তারা সমাজের আনাচেকানাচে মাথাচাড়া দিয়ে উঠছে। একজনকে দেখে অন্যজনও তার দেখানো পথে হাঁটছে। সন্তান জন্মদানের পর মা-বাবার অনেক দায়িত্ব থাকে তাকে ঘিরে। কিন্তু কিছু মা-বাবা রয়েছে যারা সন্তান বড় হওয়ার পর তাদের দিকে খুব বেশি নজর দেয় না। তারা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, কীভাবে সময় পার করছে তা খেয়াল রাখে না। একটা সময় এই অবহেলাটাই কালসময় বয়ে নিয়ে আসে। সন্তান জড়িয়ে পড়ে একের পর এক অপরাধে। আবার অনেক ছেলেমেয়ে পর্ণগ্রাফির প্রতি আসক্ত হয়ে যায়, এরপর জন্ম দেয় ন্যক্কারজনক ঘটনার। তাই প্রত্যেক মা-বাবার এখনই সচেতন হওয়া জরুরি।
ইসরাত জাহান, শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ
