শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের শ্রীপুরে মায়ের সঙ্গে অভিমান করে আলিশা নুসরাত কণা (১৪) নামের এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার দুপুরে উপজেলার কাওরাইদ ইউনিয়নের যোগীরসিট গ্রামে ঐ ঘটনা ঘটে। নিহত কিশোরী উপজেলার কাওরাইদ ইউনিয়নের যোগীরসিট গ্রামের মৃত আবুল কালামের মেয়ে। সে একই গ্রামের যোগীরসিট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। নিহতের বড় ভাই পাপন মিয়া জানান, সকাল ১০টার দিকে স্কুলে ছবি জমা দেওয়ার জন্য যায়। ছবি রঙিন হওয়ায় স্কুলশিক্ষক তার ছবি জমা নেয়নি। এতে ক্ষুব্ধ হয়ে বাড়িতে গিয়ে মায়ের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। এরপর নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করে।
