পঞ্চগড়ে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক গ্রেফতার

আপডেট : ৩০ মে ২০২১, ২১:২৪

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট সীমান্ত এলাকা থেকে শম্ভু ভুঁইয়া (৪০) নামের এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে। শনিবার পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কহরুহাট বাজার থেকে শিংরোড বিজিবি ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে গ্রেফতার করে। রাতেই তাকে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়। তার বাড়ি ভারতের হাজারিবাগ জেলার চাতলা থানার গৌরবপুর গ্রামে। তিনি ঐ গ্রামের চন্দন ভুঁইয়ার ছেলে। পুলিশ ও বিজিবি জানায়, চাকলাহাট সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে কহরুহাট বাজার থেকে পঞ্চগড়ের দিকে যাওয়ার সময় শম্ভু ভুঁইয়ার গতিবিধি সন্দেহজনক হলে শিংরোড বিজিবি ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদে তিনি ভারতীয় নাগরিক বলে স্বীকার করেন। পরে তাকে পঞ্চগড় সদর থানায় সোপর্দ করে। পঞ্চগড় সদর থানার ওসি আবু আককাছ আহমেদ এক ভারতীয় নাগরিককে গ্রেফতারের কথা স্বীকার করে জানান, তার বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে মামলা করা হয়েছে। রবিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।