গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা
গোদাগাড়ীতে মহাসড়কে খড় শুকাতে গিয়ে ট্রাকের ধাক্কায় হোসেন আলী (৬১) নামের এক বৃদ্ধ মারা গেছেন। রবিবার বেলা ১১টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের বাসুদেবপুর গুজের ঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। হোসেন আলী উপজেলা বাসুদেবপুর হাউজনগর এলাকার সিরাজুল ইসলামের ছেলে। গোদাগাড়ী মডেল থানার ওসি খলিলুল রহমান পাটোয়ারি বলেন, মহাসড়কে ধানের খড় শুকানোর সময় হোসেন আলীকে ট্রাক ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে গোদাগাড়ী ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। ট্রাকটি পালিয়ে যায়। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মামলা দায়ের হয়নি। লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
