গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
গফরগাঁওয়ে রবিবার সকালে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মো. খোকা (৪৮) নামের এক ব্যক্তি মারা গেছে। তার বাড়ি উপজেলার উস্থি গ্রামে। তার বাবার নাম সিরফত আলী। খোকা মিয়া রবিবার সকাল সাড়ে ৮টার দিকে জাম পাড়তে নিজেদের গাছে উঠলে ডাল ভেঙে নিচে পড়ে গুরুতর আহত হয়। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত ডাক্তার সাজ্জাদ রহমান জানান, গাছ থেকে পড়ে আহত খোকা মিয়ার অবস্থা সংকটাপন্ন ছিল। হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় সে মারা যায়।
