চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা
চেক জালিয়াতি ও জিআরসহ পাঁচটি মামলার এজাহারভুক্ত আসামি অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির ওরফে কর্ণেলকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন বড়ুঘান্দিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত হুমায়ুন কবির কর্ণেল উপজেলার মিটয়ানী গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, হুমায়ুন কবির কর্ণেলের বিরুদ্ধে বিভিন্ন লোকজনের কাছ থেকে চেক ও চাকরির প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় চেক জালিয়াতি, সাজা ও জিআর মামলা হওয়ায় দীর্ঘদিন পলাতক ছিল। এসব মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হলে শনিবার তাকে গ্রেফতার করা হয়। রবিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
