ল্যাপটপ বিক্রির বিপরীতে শিক্ষাবৃত্তির ঘোষণা

আপডেট : ৩০ মে ২০২১, ২১:২৯

১ জুন থেকে ওয়ালটন ল্যাপটপ, কম্পিউটার, ট্যাবলেট পিসি, ডেক্সটপ কিংবা অল-ইন-ওয়ান কম্পিউটার কিনলেই ছাত্রছাত্রীদের জন্য থাকছে নিশ্চিত শিক্ষাবৃত্তি। এ প্রকল্পের আওতায় পরবর্তী তিন মাসে শিক্ষার্থীদের অন্তত ১ কোটি টাকা দেবে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ল্যাপটপ বিভাগ। এক্ষেত্রে শিক্ষার্থীরা ওয়ালটনের প্রতিটি ডিজিটাল ডিভাইস ক্রয়ে ২ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত শিক্ষাবৃত্তি পাবেন। রবিবার রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনলাইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘ওয়ালটন ল্যাপটপ কোটি টাকার শিক্ষাবৃত্তি’ প্রকল্পের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী গোলাম মুর্শেদ। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও অনলাইন ও টেলিভিশনের মাধ্যমে পাঠদান চালু রয়েছে। তবে পর্যাপ্ত ডিজিটাল ডিভাইস না থাকায় শতভাগ শিক্ষার্থীর কাছে পৌঁছানো সম্ভব হয়নি। এক্ষেত্রে ওয়ালটনের কোটি টাকার শিক্ষাবৃত্তি এবং বিনা সুদে কিস্তিসুবিধা ডিজিটাল ডিভাইস সহজলভ্য করবে। —প্রেস বিজ্ঞপ্তি