শ্রদ্ধায় গোলাম রাব্বানী হেলালকে স্মরণ

আপডেট : ৩০ মে ২০২১, ২১:৩১

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় গোলাম রাব্বানী হেলালের মৃত্যুবার্ষিকী গেছে গতকাল। এই দিনটিতে হেলালের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তার কাছের মানুষজন।

আজিমপুর কবরস্থানে দোয়া করা হয়েছে।

আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আবাহনীর পরিচালক হারুনুর রশিদ, ঢাকা মহানগর আওয়ামী লীগের (উত্তর) যুব ক্রীড়া সম্পাদক সাবেক ফুটবলার আবদুল গাফফার, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটির চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টু, সাবেক গোলকিপার শেখ মাসুদ ইকবাল মামুন, সাবেক ফুটবলার আলমগীর, সোনালী অতীত ক্লাব হেলালের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করে।

গতকাল হেলালের মৃত্যুবাষির্কীতে মাদ্রাসায় দোয়ার আয়োজন করা হয়। আবাহনী ক্লাবে কোরআন খতম ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। যেখানে আবাহনীর সহকারী কোচ ইয়াকবু আলী ঝন্টু, শেখ আশরাফ আলী, কাজী আনোয়ার, কাজী আবদুল হাকিম এবং বেলায়েত হোসেন বাবু, হাবিবুল্লাহ লিটন, আসাদুজ্জামান বাদশাসহ অন্যরা উপস্থিত ছিলেন। হেলাল ১৯৭৯ হতে ৮৫ পর্যন্ত জাতীয় ফুটবল দলে খেলেন। ক্লাব ক্যারিয়ারে তিনি ১৯৭৫ হতে ১৯৮৮ পর্যন্ত আবাহনীর খেলোয়াড় ছিলেন। আবাহনীর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। তিনি ২০০৮ সালে বাফুফের সদস্য হন।    হেলালের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন, গাফফারসহ অনেকেই।