করোনা সংক্রমণ পরিস্থিতি মোকাবিলায় ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ আগামী ১৪ জুন পর্যন্ত বাড়িয়েছে সরকার। গতকাল রবিবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। মাসুদ বিন মোমেন বলেন, আপাতত আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। পরে আবারও পর্যালোচনা করা হবে।
এই সময় অনুমতি নিয়ে বেনাপোল, আগরতলা, হিলি ও বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারতে অবস্থানরত বাংলাদেশিরা প্রবেশ করতে পারবেন। আমদানি-রপ্তানি ও অন্য বাণিজ্যিক কার্যক্রম চলবে।
তিনি বলেন, প্রায় ৬ হাজার ২০০-র মতো বাংলাদেশি ভারত থেকে দেশে ফিরেছেন। এদের মধ্যে প্রায় ২০ জনের শরীরে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। উল্লেখ্য, গত ২৬ এপ্রিল থেকে বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ রয়েছে।
