প্রথম অন্ধ এশীয় হিসেবে এভারেস্ট জয় করলেন চীনা পর্বতারোহী

আপডেট : ৩১ মে ২০২১, ০০:২৮

প্রথম অন্ধ এশীয় হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করলেন চীনা পর্বতারোহী ঝ্যাং হং। কেবল তাই নয়, ৪৬ বছর বয়সী ঝ্যাং বিশ্বের তৃতীয় অন্ধ ব্যক্তি যিনি এই পবর্ত জয় করলেন। নেপালের দিক দিয়ে তিনি এভারেস্টে চড়েন। মার্কিন পর্বতারোহী এরিক ওয়েইহেনমায়ের ২০০১ সালে এভারেস্ট জয় করেছিলেন। ঝ্যাং বলেন, আপনি শারীরিকভাবে অক্ষম হোন অথবা স্বাভাবিক হোন, আপনার চোখের দৃষ্টি হারিয়ে যাক অথবা কোনো হাত-পা না থাকুক, এটা কোনো বিষয় না, যতক্ষণ পর্যন্ত আপনার দৃঢ় মনোবল রয়েছে, আপনি সবসময় একটি কাজ সম্পন্ন করতে পারবেন যেটা অন্য লোকজন বলবে আপনি পারবেন না।’ গত ২৪ মে ঝ্যাং ৮ হাজার ৮৪৯ মিটার উঁচু হিমালয়ের এই শৃঙ্গ জয় করেন। তার সঙ্গে তিনজন দক্ষ গাইড ছিলেন। গত বৃহস্পতিবার তিনি বেইজ ক্যাম্পে ফিরে আসেন। ঝ্যাং হংয়ের জন্ম চীনের দক্ষিণাঞ্চলের শহর চংকিংয়ে। গ্লুকোমার কারণে ২১ বছর বয়সে তিনি দৃষ্টিশক্তি হারান। -রয়টার্স