বাংলাদেশ থেকে ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ আরো বাড়ানো হয়েছে। এই নিষেধাজ্ঞা আগামী ২১ জুন পর্যন্ত বলবত্ থাকবে। বাংলাদেশের পাশাপাশি ভারত ও শ্রীলঙ্কা থেকেও ইতালিতে প্রবেশে এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। গতকাল রবিবার ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র রবার্তো স্পারাঞ্জা এক বিবৃতিতে এই কথা জানান।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ইতালির নাগরিকদের জন্য এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এপ্রিলের শেষদিকে এই ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। রবিবারই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।
