হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের মিরপুর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ৩১ জানুয়ারি সকালে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
আরও পড়ুনঃ মুন্সীগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে জবাই করে হত্যা, দুই বন্ধু আটক
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে কোন এক সময় সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। বিকৃত মরদেহটির চেনার কোন উপায় নেই। স্থানীয় লোকজনের ধারণা, ওই এলাকায় একজন পাগল লোক ছিল। তাকে ওই দিন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ময়না তদন্ত শেষে লাশটি হবিগঞ্জে আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।’
ইত্তেফাক/নূহু
