খালেদাকে মুক্ত করার একমাত্র উপায় রাজপথ: খন্দকার মাহবুব

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:১৩

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ‘আইনের সাধারণ প্রক্রিয়ায় খালেদা জিয়াকে মুক্ত করা কঠিন হবে। খালেদা জিয়াকে মুক্ত করার একমাত্র উপায় রাজপথ উত্তপ্ত করা। যতদিন পর্যন্ত রাজপথ উত্তপ্ত না হবে, ততদিন পর্যন্ত খালেদা জিয়াকে আইনি প্রক্রিয়ায় জেল থেকে বের করা যাবে না। এটি আমার দৃঢ় বিশ্বাস’।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরামের আয়োজনে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এক প্রতিবাদসভায় খন্দকার মাহবুব এ সব মন্তব্য করেন।

তিনি বলেন, আইনের সাধারণ প্রক্রিয়ায় খালেদা জিয়াকে মুক্ত করা কঠিন হবে। কারণ বর্তমান সরকার সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। তাই খালেদা জিয়াকে আইনি প্রক্রিয়ায় বের করতে পারব বলে আমি আগেও বিশ্বাস করতাম না, এখনও বিশ্বাস করছি না।

খন্দকার মাহবুব বলেন, এখনও বিশ্বাস করি- খালেদা জিয়াকে জেলে রেখে তার মুক্তির ব্যবস্থা না করে আমরা নির্বাচনে গেছি গণতন্ত্রকামী মানুষের ওপর ভরসা করে। এটি কতটা সঠিক ছিল সেটি হয়তো ইতিহাস একদিন বিচার করবে।

আরও পড়ুন: আনসারুল্লাহ বাংলাটিমের চার সদস্য আটক

ইত্তেফাক/এমআই