গোপালগঞ্জের মুকসুদপুরে গণপিটুনিতে আহত হয়েছিল আন্তঃজেলা ডাকাত দলের সদস্য দ্বীন ইসলাম (৩৫)। শুক্রবার দুপুরে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল পাশা জানান, ‘গত বুধবার গভীর রাতে মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামে আবুল কালামের বাড়িতে ডাকাতির সময় স্থানীয়রা দ্বীন ইসলাম ও বশার ফকির নামের দুই ডাকাত সদস্যকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ তাদের হাসপাতালে ভর্তি করে। ভর্তির এক দিন পর চিকিৎসাধীন অবস্থায় দ্বীন ইসলামের মৃত্যু হয়। দ্বীন ইসলাম আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে ডাকাতি এবং দস্যুতার ৫টি মামলা রয়েছে।
আরও পড়ুনঃ শায়েস্তাগঞ্জে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার
নিহত দ্বীন ইসলাম মুকসুদপুর উপজেলার শেলখোলা গ্রামের বাবলু শেখের ছেলে।
ইত্তেফাক/নূহু
