স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে হল-ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে অবরোধ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (১ জুন) দুপুর ১২টায় রাজধানীর নীলক্ষেত মোড়ে সাত কলেজের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এ অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা।
এর আগে রবিবার (৩১ মে) দুপুর ১২টার দিকে রাজধানীর নীলক্ষেত মোড়ে মানববন্ধন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা আগামী ১ জুনের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি জানান। এ সময় বক্তারা বলেন, একদিনের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে হবে। যদি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া না হয়, তাহলে রাজপথ অচল করে শিক্ষাপ্রতিষ্ঠানে খুলতে বাধ্য করা হবে।
তারা আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে বারবার আশ্বাস দিয়েও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে কোনো প্রস্তুতি নিচ্ছেন না। আমরা আর আশ্বাসের বাণী শুনতে চাই না।
ইত্তেফাক/কেএইচ/কেকে

