মুহম্মদ আনিসুল হক
২ জুন ২০২১ খ্রিষ্টাব্দ, বুধবার
আজ ১৯ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ এবং ২০ শাওয়াল ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৪৩ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: চন্দ্র ও বুধ। আপনার শুভ সংখ্যা: ২ ও ৫। শুভ বার: সোম ও বুধ। শুভ রত্ন: মুক্তা ও পান্না। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
পেশাগত যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ পিতার আরোগ্য লাভ হতে পারে। কর্মপরিবেশ মোটামুটি অনুকূল থাকবে। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বাড়তে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকতে পারে। কোনো আশা পূরণ হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। জীবন ও জগত্ সম্পর্কে নতুন কোনো ধারণা পেতে পারেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। সামাজিক সংকট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে। অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রি-বাণিজ্যে লাভযোগ আছে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। অবিবাহিতদের কারো বিয়ে হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
যাবতীয় ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। শরীর অসুস্থ হতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। মনের মানুষকে মনের কথা স্পষ্ট করে বলুন। সম্ভাব্যক্ষেত্রে কারো কারো সন্তানলাভ হতে পারে। ধর্মীয় কাজে আনন্দ পাবেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। মন ভালো থাকবে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। আবেগ সংযত রাখুন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। কারো সঙ্গে বন্ধুত্ব হতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
বাড়িতে অতিথি আসতে পারে। অতিথিদের সঙ্গে আনন্দে সময় কাটাতে পারেন। মূল্যবোধ বজায় রাখুন। আর্থিক দিক ভালো যাবে। কাউকে কোনো প্রতিশ্রুতি দিতে হতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। নিজেকে যথাযথভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন। বিনয়ী আচরণ দিয়ে অন্যের মন জয় করতে পারবেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। পুরনো কোনো রোগের পুনরাক্রমণ হতে পারে। অবহেলা না করে চিকিত্সকের পরামর্শ নিন। ব্যয় কমানোর চেষ্টা করুন।
